নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ঝাড়খণ্ডে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভে উত্তাল বঙ্গ রাজনীতি। ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার বহরমপুরে এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন সমস্যায় পড়লে যেন তারা কোনওভাবেই একা না থাকেন। তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য জেলা প্রশাসনের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ,৭৪৩০০০০০৩০ এবং ৯১৪৭৮৮৮৩৮। অভিষেকের পরামর্শ, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কোনও ধরনের হেনস্তা, সমস্যা বা বিপদের মুখে পড়লে শ্রমিকরা যেন সঙ্গে সঙ্গে এই নম্বর গুলিতে যোগাযোগ করেন।
অভিষেকের কথায়, অভিযোগ পেলেই জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তা ক্রমশ বেড়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের খুন হওয়ার ঘটনাও সামনে এসেছে। এদিন অভিষেক জানান, তিনি নিজে আলাউদ্দিনের বাড়িতে যাবেন এবং পরিবারের পাশে দাঁড়াবেন। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই আলাউদ্দিনের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। শুধু তাই নয়, পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের