নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। তামিলনাড়ুর চেন্নাইয়ে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল কাফেরপুর গ্রামের এক যুবকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, মৃত শ্রমিকের নাম বাপ্পা শেখ , বীরভূমের কীর্ণাহার থানার কাফেরপুর গ্রামের বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই দাদুর কাছে বড় হয়েছেন তিনি। মা-বাবা না থাকায় পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন বাপ্পা। সংসারের হাল ধরতেই প্রায় ৯ মাস আগে কাজের সন্ধানে পাড়ি দেন চেন্নাইয়ে। মানিবক্কম এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। শনিবার রাতে খাওয়াদাওয়ার পর কোম্পানির গাড়ি থেকে মালপত্র নামানোর কাজ করেন বাপ্পা।
কাজ শেষে রাত প্রায় ১২টা নাগাদ আচমকা অসুস্থ বোধ করেন। মাথা ঘোরা, বমি ও অস্বস্তি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বাপ্পার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই মৃত্যু খবর পৌঁছায় বীরভূমে তার পরিবারের কাছে। হঠাৎ এমন মৃত্যুসংবাদে ভেঙে পড়েছে পরিবার ও আত্মীয়স্বজন। কী কারণে সুস্থ যুবকের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের