নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাসপোর্ট ও ভিসা করিয়ে দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে অপহরণ। চাঞ্চল্যকর অভিযোগ উঠল নিউটাউনে। টেকনোসিটি থানার পুলিশের তৎপরতায় একটি হোটেলে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। ঘটনায় ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েকদিন আগে বৈধ ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন রাজীব লস্কর এবং জুনায়েদ মিয়াঁ। তাদের লক্ষ্য ছিল ভারত থেকে তুরস্কে যাওয়ার ভিসা করা। সেই সূত্রেই তাদের পরিচয় হয় দালাল অচিন্ত্যকুমার পালের সঙ্গে। তদন্তকারীদের দাবি, ধৃত বাংলাদেশি নাগরিক হুমায়ুন কবীরই রাজীব ও জুনায়েদের সঙ্গে অচিন্ত্য পালের যোগাযোগ করিয়ে দেন। অভিযোগ, ভিসা সংক্রান্ত প্রক্রিয়ার নাম করে রাজীব ও জুনায়েদকে একটি হোটেলে ডাকা হয়।
সেখানে পৌঁছানোর পর তাদের জোর করে আটকে রাখা হয় এবং মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা দাবি করা হয়। পরে বাংলাদেশের একটি ব্যাঙ্ক থেকে ওই টাকা অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফারও করা হয়। কিন্তু এতেই থামেনি অপহরণকারীরা। অভিযোগ, এরপরেও আরও টাকা দাবি করা হয় এবং দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে আটকে রাখা হয়।
ঘটনার খবর পেয়ে তদন্তে নামে টেকনোসিটি থানার পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে রাজীব ও জুনায়েদকে উদ্ধার করা হয়। পাশাপাশি, অপহরণ এবং জোর করে টাকা আদায়ের অভিযোগে হুমায়ুন কবীর ও অচিন্ত্যকুমার পালকে গ্রেফতার করা হয়। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অপহৃতদের সঙ্গে ধৃতদের কোনও যোগসাজস ছিল কিনা, নাকি এটি সম্পূর্ণ প্রতারণা ও অপহরণের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃত দুজনকে বারাসাত আদালতে পেশ করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের