নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর কাণ্ডে নতুন করে চাঞ্চল্য ছড়াল এক বিস্ফোরক অভিযোগকে ঘিরে। নিহত তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে উঠে এল ফরেন্সিক নমুনা নষ্ট ও তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ। সেই চিঠিতে শুধু নমুনা নষ্টের দাবি নয়, এই কাজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। চিঠি হাতে পেয়ে নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন নিহতের পরিবার।
আরজি.কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই তদন্তে গাফিলতি ও প্রমাণ লোপাটের অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন তার বাবা - মা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আরজি.কর কাণ্ডের ফাইল খোলা হয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার সেই অভিযোগে নতুন মাত্রা যোগ করল এক ফরেন্সিক আধিকারিকের লেখা বলে দাবি করা একটি চিঠি।
চিঠিতে দাবি করা হয়, ময়নাতদন্তের সময় সংগ্রহ করা গুরুত্বপূর্ণ ভিসেরা নমুনা যার মধ্যে ছিল অভয়ার লিভার, কিডনি ও পাকস্থলীর অংশ রাজ্য ফরেন্সিক ল্যাবেই নষ্ট করে দেওয়া হয়। চিঠিতে আরও দাবি করা হয়েছে, ওই নমুনা বদল বা নষ্ট করার কাজে ফরেন্সিক বিভাগের কয়েকজন আধিকারিক যুক্ত ছিলেন। পরে সেই অকার্যকর নমুনাই কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, শুধু এই মামলাই নয়, অতীতেও একাধিক সংবেদনশীল মামলায় একই ধরনের অনিয়ম হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের স্বাধীনভাবে সরকারি বা আদালতের মাধ্যমে এখনও কোনও সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। এই চিঠি হাতে পাওয়ার পর নিহত চিকিৎসকের পরিবার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিটি আদালতের সামনে পেশ করে এর সত্যতা যাচাইয়ের আবেদন জানানো হবে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন তারা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের