নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সপ্তাহের শুরুতেই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে জয়নগরের রায়নগরে। একটি ড্রাই ফ্লাওয়ার্সের দোকান ও সংলগ্ন গোডাউনে আচমকাই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, সোমবার ভোরে গোঁড়েরহাটের কাছে রায়নগরের রাস্তার ধারে নারায়ণ গায়েনের ড্রাই ফ্লাওয়ার্সের দোকান ও গোডাউন দাউদাউ করে আগুন লেগে যায়। পথচলতি স্থানীয়রা প্রথমে আগুন লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে তাদের চিৎকারে আশপাশের ঘুমন্ত মানুষজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুতলা বিশিষ্ট বাড়িটি মুহূর্তে আগুনে গ্রাস চলে যায়। পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে দোকান ও গোডাউনের ভেতরের প্রায় সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের