নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন আইনি লড়াই শুরু বাংলায়। ‘বিবেচনাধীন’ ভোটারদের অধিকার রক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও চূড়ান্ত তালিকায় না থাকায় তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
রবিবার পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী। সোমবার এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসএফের বিধায়ক।
নওশাদের দাবি, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে। ফলে তাদের ভোটাধিকার অনিশ্চিত হয়ে পড়েছে। তার বক্তব্য, কোনও বৈধ ভোটার যেন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই জনস্বার্থ মামলা নির্বাচনী প্রক্রিয়ায় নতুন চাপ তৈরি করতে পারে নির্বাচন কমিশনের ওপর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের