নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রবিবাসরীয় সকালে প্রচারে নামলেন মেয়র ফিরহাদ হাকিম। তার নিজের এলাকা চেতলায় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি। ভোট ঘোষণার আগে নিজেদের সংগঠন চাঙ্গা করতেই এই প্রচার অভিযান মেয়রের।
রবিবার সকালে নিজের এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। এলাকার মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথাও নোট করেন। জনপ্রতিনিধিকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারাও খোলামেলা ভাবে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এদিন মেয়র বলেন, 'নির্বাচন এল কি গেল তা বড় বিষয় নয়, মানুষের পাশে থাকা এবং তাদের সমস্যার সমাধান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' এদিন প্রতিটি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন ফিরহাদ হাকিম। যাতে লেখা, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা।’
পাশপাশি, বিজেপিকে কটাক্ষ করে বলেন, ' বড় বড় কথা বলার বদলে মানুষের সঙ্গে কথা বলতেই রাস্তায় নামা। বিজেপি বড় বড় কথা বলে। বাংলার সম্মান লুণ্ঠিত হতে দেওয়া যাবে না। বাইরে থেকে যতই লোক এসে হামলা করুক বাংলা মানুষের পাশে ছিল,আছে আর থাকবে। ভিন্ন রাজ্য থেকে লোক এসে হামলা করবে সেটা কখনোই মেনে নেওয়া যায় না।'
শনিবার মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হওয়া হামলার প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ' যতই হামলা করা হোক, বাংলাই জিতবে। আঘাত করলে রক্তপাত হবে, কিন্তু মানুষের পাশে থাকবে তৃণমূল। বিহার উত্তরপ্রদেশের গুন্ডাদের সংগঠন এই বিজেপি। তারা তাদের কাজ করেছে। আমরা আমাদের কাজ করব। শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যাওয়া হবে। মানুষের আদালতে এত বিচার হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের