নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের দিন ঘোষণার আগেই ভাঙড়ে চাঞ্চল্যকর ঘটনা। বিজয়গঞ্জ বাজারের কৃষ্ণমাটি এলাকা থেকে উদ্ধার হল ২৬টি তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
সকালে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ নজরে আসে বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলতেই উদ্ধার হয় ২৬টি বোমা। সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং বোম্ব স্কোয়াড ডেকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। ভোটের আগে এই উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা অভিযোগ করেছেন, নৌশাদ সিদ্দিকির মদতেই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। তার দাবি, ভোটের আগে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি আইএসএফের। দলের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের নাম জড়ানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে বোমাগুলি এল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের