নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভোট গণনাকে ঘিরে আইনি জট কাটল সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের গণনাকাজে ব্যবহারের বিরুদ্ধে তৃণমূলের আপত্তি খারিজ করে নির্বাচন কমিশনের নির্দেশিকাকেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। ফলে ৪ মে গণনার দিন কেন্দ্রীয় কর্মীদের ভূমিকা নিয়েই এগোবে পুরো প্রক্রিয়া।
শনিবার বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হয়। তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, ' গত ১৩ এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকা পাঠায় কমিশন। তাতে জানানো হয়, কেন্দ্রীয় সরকারি কর্মীরাই ভোটগণনা কেন্দ্রে কাজ করবেন। তবে এই বিজ্ঞপ্তির কথা আমরা জানতে পারি ২৯ এপ্রিল। কমিশন আশঙ্কা করেছে অশান্তি হতে পারে। কেন এই আশঙ্কা করা হচ্ছে?'
তৃণমূলের আইনজীবীর পক্ষ থেকে আরও দাবি করা হয়, ' প্রতি গণনা টেবিলে মাইক্রো অবজার্ভার হিসাবে একজন করে কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন। নতুন করে কেন কেন্দ্রীয় কর্মী রাখার প্রয়োজন? রাজ্য সরকারি কর্মীদের কেন রাখা হবে না?' অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গণনার সম্পূর্ণ দায়িত্ব রিটার্নিং অফিসারের হাতে থাকে, যিনি রাজ্য সরকারেরই আধিকারিক। পাশাপাশি প্রতিটি প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট উপস্থিত থাকবেন, ফলে স্বচ্ছতা নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই।
উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের আলাদা করে দেখার কোনও অবকাশ নেই তারা সকলেই সরকারি আধিকারিক। তাই কমিশনের নির্দেশিকাকে বেআইনি বলা যায় না। তবে আদালত নির্দেশ দিয়েছে, এই নির্দেশিকা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের