নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল থেকে আইপ্যাক অফিসে ইডি হানা ঘিরে কার্যত উত্তাল রাজনীতি। কড়া নিরাপত্তার মধ্যেই আইপ্যাকের অফিসে প্রায় ৪৫ মিনিট কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ ও রাজ্য পুলিশের র্যাফ তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা এলাকা। নেমেই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেক সেক্টর-ফাইভের আইপ্যাক অফিস চত্বর ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ইডির তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। নিরাপত্তা জোরদার করতে পরে পৌঁছায় সিআরপিএফ জওয়ানরা। পাল্টা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের র্যাফও। এই টানটান পরিস্থিতির মধ্যেই আইপ্যাকের অফিসে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট তিনি ১১ তলায় অবস্থান করেন।
আইপ্যাক অফিস থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ভোর রাত থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা কি ঠিক হয়েছে? নতুন করে ফাইল তৈরি করতে করতেই ভোটের সময় পার হয়ে যাবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'দলের ল্যাপটপ, আইফোন, পার্টির যাবতীয় তথ্য এমনকি SIR সংক্রান্ত নথিও ফরেনসিক টিম এনে ট্রান্সফার করে নিয়েছে। সব টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে।' একই সঙ্গে অভিযোগ করেন, প্রতীক জৈনের বাড়িতেও গিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাওয়া হয়েছে।
এদিন, SIR প্রসঙ্গে ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'অমর্ত্য সেন, জয় গোস্বামীকে SIR নোটিশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছা করে হেনস্থা করছে। SIR সংক্রান্ত যাবতীয় নথি ট্রান্সফার করে নিয়েছে। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আইপ্যাক আমাদের তৃণমূলের অথরাইজ়ড টিম। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দিয়েছে। অমিত শাহ যদি পশ্চিমবঙ্গে জিততে চান, নির্বাচনে লড়ে জিতুন। ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে। বিজেপির ইশারায় কাজ করছে নির্বাচন কমিশন। আমরা এখনও চুপ করে আছি, সব সহ্য করছি।'
অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক নথিপত্র নিয়ে গিয়েছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না। নির্বাচনের যাবতীয় রণকৌশল ছিনিয়ে নিয়ে গেছে ED. আমাদের ডেটা, আমাদের ভোট লুঠ করছে বিজেপি।'
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা