নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্ব মিটতেই বড় প্রশাসনিক পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল সুব্রত গুপ্তকে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকির জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে। কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুজনকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতির চিঠি পাঠানো হয়েছে।
গত বছরের অক্টোবর মাসে যখন রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল তখন থেকেই সুব্রত গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রথমে তাকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। পরে তার কাজকর্মে কমিশন সন্তুষ্ট হওয়ায় বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বও দেওয়া হয়েছিল। অন্যদিকে, SIR প্রক্রিয়া ও পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আনা হয়েছিল এনকে মিশ্রকে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের