নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহের মাঝেই ফের চাপে রাজ্যের শাসকদল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা ও দমকলমন্ত্রী সুজিত বসুকে ফের তলব করল ইডি। শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ৬ মে পুনরায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।
শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন সুজিত বসু। সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ ঢুকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা ৭টা নাগাদ বেরিয়ে আসেন তিনি। ইডি সূত্রে জানা গেছে, অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে ৬ মে আবার হাজিরা দিতে বলা হয়েছে তাকে, যা খতিয়ে দেখবে তদন্তকারী সংস্থা। এর আগে একাধিকবার তাকে তলব করা হলেও ভোটের ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারেননি।
ইতিমধ্যেই মন্ত্রীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সুজিত বসু বলেন, ' আমি সাক্ষী হিসাবে এসেছিলাম। তদন্তে সহযোগিতার জন্য ডাকা হলে অবশ্যই আসব।' তিনি আরও বলেন, ' কখনও যেন হেনস্থার জন্য ডাকা না হয়। ব্যবসা করা কখনও কোনও অপরাধ নয়। চুরি করাটা অপরাধ।'
এদিকে, একই মামলায় আরেক মন্ত্রী রথীন ঘোষকেও তলব করে ইডি। তাকেও একাধিকবার ডাকা হলেও ভোটের কারণে সময় চেয়েছিলেন। রাজ্যে ফলপ্রকাশের ঠিক পরদিন তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের