নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে থাকা প্রাক্তন মন্ত্রী সুজিত বসু সোমবার হাজিরা দিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। রাজনৈতিক পালাবদলের আবহে এই হাজিরা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
সোমবার সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছান প্রাক্তন তৃণমূল মন্ত্রী সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতেই তাকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। এর আগেও একাধিকবার তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধানসভা ভোট চলাকালীন, বিশেষ করে মনোনয়ন জমার দিন ৬ এপ্রিল-সহ একাধিকবার ইডির নোটিশ পেয়েছিলেন সুজিত। তবে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
দলীয় সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই ভোট চলাকালীন হাজিরা এড়িয়ে ছিলেন বিধাননগরের তৎকালীন প্রার্থী। ভোটপর্ব শেষ হতেই গত ১ মে প্রথমবার দীর্ঘ সময় ধরে ইডির জেরার মুখোমুখি হন সুজিত বসু। সেদিন তার সঙ্গে ছিলেন আইনজীবীও। তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে এসে তিনি জানিয়েছিলেন, আদালতের নির্দেশ মেনেই তিনি ইডি দফতরে এসেছেন। এবার ফের তার হাজিরা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দিল।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের