নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রতিশ্রুতি ছিল ভোটের আগে, এবার তার বাস্তবায়নের পথে সরকার। একুশের ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টার থেকে তিনি জানালেন, চলতি জুন মাসেই নিহত ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে।
একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই সরব ছিল বিজেপি। দলের দাবি ছিল, নির্বাচনের ফল ঘোষণার পর বহু কর্মী-সমর্থক আক্রান্ত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন এবং শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন। সেই সময় থেকেই নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে উদ্যোগী হয়েছে নতুন সরকার। রবিবারের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজনৈতিক হিংসায় নিহত ৩১৫ জন কর্মীর পরিবারের একজন করে সদস্যকে সরকারি বা সরকার-সহায়ক ব্যবস্থায় চাকরির সুযোগ দেওয়া হবে। একইসঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হবে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা।
মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বহু পরিবার বিচার ও সহায়তার অপেক্ষায় ছিলেন। তাদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। এই সিদ্ধান্ত শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ভবিষ্যৎ সুরক্ষার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের