নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই লক্ষ্যেই রাজ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বিজেপি। চলতি বছরের শুরু থেকেই একাধিকবার বাংলা সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বছর শেষের মুখে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফরকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর দু’দিনের সফরে বাংলায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে কোনও প্রকাশ্য জনসভার কর্মসূচি না থাকলেও দলীয় কর্মী - নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি। ৩১ ডিসেম্বর রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল নির্ধারণ, বুথ স্তরের পরিকল্পনা এবং সংগঠনের শক্তি-দুর্বলতা খতিয়ে দেখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।
পাশাপাশি, বিজেপির শীর্ষ নেতৃত্বের আরও এক সফর ঘিরেও বাড়ছে রাজনৈতিক কৌতূহল। আগামী ২৫ ডিসেম্বর বাংলায় আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। পুরোনো কর্মী - সমর্থকদের একত্রিত করে সাংগঠনিক ভিত আরও মজবুত করতেই তার এই সফর। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে নাড্ডাও দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...