নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে SIR প্রক্রিয়া শেষ হলেও সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে জট যেন মোটে পিছু ছাড়ছে না। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট নয়, ‘বিচারাধীন’ প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ঠিক কতজনের নাম চূড়ান্ত তালিকায় থাকছে আর কতজন বাদ পড়ছেন। এই পরিস্থিতিতেই শুক্রবার দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ বিচারাধীন ভোটারের নথি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে গড়ে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে কারা চূড়ান্তভাবে ভোটাধিকার বজায় রাখছেন এবং কারা বাদ পড়ছেন, সেই নির্দিষ্ট তালিকা নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। এদিকে নিয়ম অনুযায়ী যাদের নাম বাদ পড়েছে তাদের আগামী ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে।
তবে সেই ট্রাইব্যুনাল কবে গঠন হবে, তা নিয়েও এখনও স্পষ্ট কোনও ঘোষণা হয়নি। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে ভোটারদের মধ্যে। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময় প্রযুক্তিগত সমস্যার কথাও সামনে এসেছে। কমিশনের আইটি সেল জানাচ্ছে, তালিকা আদালতের মাধ্যমে আসার পর তা ওয়েবসাইটে প্রকাশ করতে কয়েক ঘণ্টা সময় লাগে। এছাড়া পিডিএফ ফাইলের ত্রুটির কারণে এখনও বহু বুথে তালিকা টাঙানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের