নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জাতীয় ভোটার দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নজিরবিহীন অশান্তি তৈরি হয়। রবিবার রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে SIR পদ্ধতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের মন্তব্যকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। মঞ্চেই প্রতিবাদ, পাল্টা প্রশ্ন ও বাকযুদ্ধে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
রবিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে আয়োজিত জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে একাধিক কারণে তাল কাটে। তবে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে রাজ্যে SIR নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মন্তব্য। ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'SIR নিয়ে বাংলায় মিথ্যে ভাষ্য তৈরি করা হচ্ছে।' এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মঞ্চে বক্তব্য রাখতে উঠে পড়েন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি আশুতোষ চট্টোপাধ্যায়। তার প্রশ্ন, 'মিথ্যে ভাষ্য বলতে কী বোঝানো হচ্ছে? কমিশন কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছে?'
পাশাপাশি তিনি মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্যে ব্যবহৃত ‘অ-কংগ্রেসি সরকার’ শব্দবন্ধ নিয়েও আপত্তি তোলেন। তার দাবি, নির্দিষ্ট দলের নাম উল্লেখ করতে কমিশনের আপত্তি কোথায়, নাকি নিশানায় শুধু কংগ্রেসই? এই প্রতিবাদে সমর্থন জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে প্রায় দেড় কোটি ভোটারের নাম বাদ পড়ার যে দাবি শোনা যাচ্ছে, তার ভিত্তি কী? জবাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করেন, এমন কোনও তথ্য কমিশনের তরফে কখনও প্রকাশ করা হয়নি।
মনোজ কুমার আগারওয়ালের বক্তব্য, এসব দাবি বিভিন্ন রাজনৈতিক দল করছে। সুব্রত বক্সি পাল্টা বলেন, বৈধ ভোটারদের নাম নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। শুধু SIR বিতর্কই নয়, অনুষ্ঠানে বিএলও-দের সংবর্ধনা নিয়েও ক্ষোভ ছড়ায়। রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ায় ভালো কাজ করা বিএলও-দের সম্মান জানানোর কথা ছিল। সেইমতো দূরদূরান্ত থেকে বহু বিএলও অনুষ্ঠানে হাজির হন। কিন্তু মাত্র ১০ জনকে সম্মান জানিয়ে জানানো হয়, বাকিদের পুরস্কার জেলায় পাঠানো হবে। এতে অসন্তোষ প্রকাশ করেন বিএলও-রা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের