নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুতে সংঘাত এবার রাজনৈতিক মঞ্চ ছাড়িয়ে পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি আইনি যুদ্ধে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করলেন তিনি।
রবিবার দিল্লি পৌঁছেই ব্যক্তি হিসেবেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোটার তালিকায় SIR প্রক্রিয়ার মাধ্যমে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেই কারণেই ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে নিজে উপস্থিত থাকবেন বলেও আগেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্ধারিত সাক্ষাতের আগেই এই মামলা দায়ের হওয়ায়, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত আরও একবার প্রকাশ্যে এল। জানা গেছে, আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে SIR সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীর দায়ের করা রিট পিটিশনের শুনানি তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের