নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের প্রাক্কালে SIR ইস্যুতে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মহম্মদ সেলিম। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক অভিযোগ করেন, ভোটার তালিকা প্রস্তুতিতে গুরুতর গাফিলতি হয়েছে। পাশাপাশি ভোটাধিকার রক্ষার দাবিতে রাজ্যজুড়ে দুদিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও করেন তিনি।
এদিন সেলিম বলেন, 'যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে, তারাই ভোটার তালিকা প্রস্তুত করতে গিয়ে ঘেঁটে ঘ করে ফেলেছে।' কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বাম নেতা। তিনি বলেন, ' কমিশনের কিছু পদক্ষেপে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একটি নোটিশে বিজেপির প্রতীক ব্যবহার করার ঘটনাও কমিশনের জন্য লজ্জাজনক। আরএসএসের নির্দেশ মতন কাজ করা হচ্ছে বলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।'
এই প্রেক্ষাপটে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বাম শিবির। সেলিম জানান, আগামী ৩০ ও ৩১ শে মার্চ দলের সমস্ত প্রার্থীরা ভোটাধিকার রক্ষার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সিপিআইএমের দাবি, গণতন্ত্র রক্ষার জন্য সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের