নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনী আবহে রাজ্য - কমিশন সংঘাত তুঙ্গে। এই আবহে এবার ভোটার তালিকা নিয়ে বিতর্কের মাঝেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিল পশ্চিমবঙ্গের সিইও দফতর। অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তিনি যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
সিইও দফতর সূত্রে জানা গেছে, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে মহুয়া মৈত্র যে অভিযোগ তুলেছিলেন, তা বাস্তব তথ্যের সঙ্গে মিলছে না। ওই কেন্দ্রে মোট ১০৭টি আবেদন জমা পড়েছিল বলে জানিয়েছে নির্বাচন দফতর। এর মধ্যে কিছু আবেদন ছিল চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আপিল হিসেবে, আবার কিছু ছিল ফর্ম–৬ সংক্রান্ত অনলাইন আবেদন, যা নির্ধারিত সময়সীমার মধ্যেই জমা পড়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই আপিলগুলির নিষ্পত্তি সংশ্লিষ্ট ট্রাইবুনালে হবে বলে জানানো হয়েছে। এই প্রেক্ষিতে ভোটার তালিকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছে সিইও দফতর। বিষয়টি নিয়ে তাদের তরফে সামাজিক মাধ্যম পোস্ট করে মহুয়া মৈত্রকে ট্যাগ করে জানানো হয়। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই টানাপোড়েন রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের