নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR বিতর্কের আবহে এবার পুরসভাকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, 'কলকাতা পুরসভার প্রশ্রয়ে অবৈধভাবে জন্ম শংসাপত্র বিলি হচ্ছে।' এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সমাজ মাধ্যমে পোস্ট শুভেন্দু অধিকারীর।
বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার সুমিত গুপ্তকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন, পুরসভা বেআইনি, অনৈতিক ও অসাধু উপায়ে গণহারে জন্ম শংসাপত্র দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, এই সার্টিফিকেট প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং সেই সমস্ত সন্দেহভাজন ব্যক্তিদের দেওয়া হচ্ছে, যারা SIR প্রক্রিয়ার সময়ে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন।
শুভেন্দুর অভিযোগ, 'এটি ভোটার তালিকা প্রভাবিত করার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার এক নির্লজ্জ প্রচেষ্টা।' তার বক্তব্যে আরও উঠে এসেছে, জন্ম শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ আইনগত নথি, যা সাধারণত নবজাতক বা বিলম্বিত নিবন্ধনের ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু বর্তমানে তা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
বিরোধী দলনেতা দাবি করেছেন, এই কার্যকলাপের মাধ্যমে 'জনসংখ্যার গঠন পাল্টে দেওয়ার চেষ্টা চলছে।' এমনকি তিনি জাতীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদের ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'অনুপ্রবেশকারীদের সুবিধার্থে এই বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে তদন্ত শুরু করুক কমিশন।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা