নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় বাড়ছে নিরাপত্তা বলয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঠিক পরদিনই রাজ্যে পৌঁছচ্ছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন ঘোষণার আগেই এমন নজিরবিহীন মোতায়েন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আগামী ২৮ শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার পরদিনই, অর্থাৎ রবিবার, রাজ্যে এসে পৌঁছবে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু করবে। ইতিমধ্যেই কোথায় কত কোম্পানি মোতায়েন হবে, তার বিস্তারিত তালিকা চূড়ান্ত করেছে কমিশন। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি। এরপরেই রয়েছে কলকাতা ও মালদহ যেখানে ১২ কোম্পানি করে বাহিনী মোতায়েনের পরিকল্পনা।
এছাড়াও, উত্তরবঙ্গে কোচবিহারে ৯, দার্জিলিঙে ৬, জলপাইগুড়িতে ৭ এবং আলিপুরদুয়ারে ৫ কোম্পানি বাহিনী থাকবে। হাওড়া পুলিশ কমিশনারেটে ৭, ব্যারাকপুরে ৯, বারাসাত ও ডায়মন্ড হারবারে ৬ করে, বারুইপুরে ৫, বিধাননগরে ৪ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি করে বাহিনী থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও সুন্দরবন এলাকাতেও ৪ থেকে ৫ কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা তৈরি হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের