নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR এর মূল প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৯ ডিসেম্বর। তার আগে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা ও আধার জমা সংক্রান্ত বিভ্রান্তি দূর করল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ভোটার তালিকার সংশোধন বা নাম অন্তর্ভুক্তকরণ সবক্ষেত্রেই ই-স্বাক্ষরের জন্য আধার নম্বর বাধ্যতামূলক। তবে এটি কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় নির্দেশ কমিশনের।
মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে রাজ্যের বহু এলাকায় বিভ্রান্তি তৈরি হয় BLO দের মধ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। এরপর কমিশন দ্রুত বিজ্ঞপ্তি জারি করে জানায়, জাতীয় কমিশনের নির্দেশ অনুযায়ী ৪ ডিসেম্বর পর্যন্তই ফর্ম জমা নেওয়া হবে, এটি নিয়ে আর কোনও সংশয়ের জায়গা নেই।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, SIR প্রক্রিয়ায় আধার কার্ডকে ‘১২ নম্বর পরিচয় নথি’ হিসেবে যুক্ত করেছে নির্বাচন কমিশন। ফলে এখন অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে আধার নম্বর দিয়েই ই-স্বাক্ষর করতে হচ্ছে ভোটারদের। কমিশন স্পষ্ট করে দিয়েছে, আধার শুধুমাত্র পরিচয় প্রমাণের নথি, নাগরিকত্বের নয়।
আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি, জমা এবং পোর্টালে আপলোডের কাজ। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এর পরই শুরু হবে রিভিশন বা সংশোধনের পর্ব, যেখানে মৃত, অযোগ্য, অন্য রাজ্যে স্থানান্তরিত বা একাধিক জায়গায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার পাশাপাশি নামের বানান বা তথ্য সংশোধন করা যাবে ৮ নম্বর ফর্মের মাধ্যমে। একইসঙ্গে নতুন ভোটারদের নাম তুলতে ৬ নম্বর ফর্ম জমা নেওয়া হবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের