নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার থেকে QR কোডের মাধ্যমে এনুমারেশন ফর্ম ফিল-আপের সুযোগ পাবেন তাঁরা। ফলে ভিন রাজ্যে থেকেও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ মিলবে পরিযায়ী শ্রমিকদের।
সূত্রের খবর, কর্মসূত্রে বাংলার প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে দেশে বসবাস। নির্বাচনের আগে SIR নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে, ভোটার তালিকা থেকে যেন একজন মানুষেরও নাম বাদ না যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের নাম যেন বাদ না যায় তাই তাদের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য নির্বাচন কমিশন। অনেকেই ভিন রাজ্যে কাজের কারণে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় উপস্থিত থাকতে পারেন না। ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা থাকে।
এই সমস্যা দূর করতে কমিশন এবার নতুন উদ্যোগ নিয়েছে। QR কোডের মাধ্যমে এনুমারেশন ফর্ম ফিল-আপের সুযোগ দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের। এতে তারা যেখানে থাকেন, সেখান থেকেই নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন। এজন্য জেলায় জেলায় পরিযায়ী শ্রমিকদের সঠিক তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, প্রতিটি জেলার তথ্য আলাদা ভাবে সংগ্রহ করা হবে এবং তা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবে কমিশন। এতে ভোটার তালিকা আরও নির্ভুল হবে বলে আশা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের