নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে দ্রুত পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল শুনানির নোটিশ পাঠানোর কাজ। ভোটার তথ্য যাচাই থেকে সংশোধনের এই পর্বে প্রথমেই নজরে আনা হয়েছে তথাকথিত আনম্যাপড ভোটারদের।
কমিশন সূত্রে খবর, আপাতত ২০০২ সালের ভোটার তালিকায় যাদের বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুরমার নাম পাওয়া যায়নি, সেই সব আনম্যাপড ভোটারদেরই শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। রাজ্যে এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় ৩১ লক্ষ। শুনানির প্রক্রিয়া আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুরু হওয়ার সম্ভাবনা কম। এদিকে তালিকা প্রকাশের পরপরই আবারও উঠে এসেছে গুরুতর গরমিলের অভিযোগ। রাজ্যের একাধিক জায়গায় জীবিত ভোটারকে খসড়া তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানোর তথ্য সামনে এসেছে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করে জানিয়েছেন, যেসব ভোটারের জমা দেওয়া তথ্য বা নথি নিয়ে সংশয় রয়েছে, তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। সেই নির্দেশ মতোই বৃহস্পতিবার থেকে যাদের পরিবারভিত্তিক ম্যাপিং হয়নি, তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেবে BLO রা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের