নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে এবার চমকে দেওয়া নতুন পরিসংখ্যান সামনে আনল নির্বাচন কমিশন। রাজ্যে ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই হতে চলেছে এবং এর মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে ভোটারদের বাবার নামের গলদ, যার সংখ্যা প্রায় ৮৫ লক্ষ। অভূতপূর্ব এই তথ্য তোলপাড় করছে রাজ্য রাজনীতি থেকে প্রশাসনিক মহল।
কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে বিভিন্ন জায়গায় ব্যাপক অসঙ্গতি, অস্বাভাবিক বয়স-গ্যাপ এবং ডেটা ডুপ্লিকেশনের গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। বিশেষ করে দেখা যাচ্ছে, ২০০২ সালের তালিকায় এক নাম, কিন্তু ২০২৫ সালের এনরোলে সেই জায়গায় একেবারেই ভিন্ন নাম। এমন ভুল রয়েছে ৮৫ লক্ষ ভোটারের ক্ষেত্রে। ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ ভোটারের ক্ষেত্রে দেখা গেছে তাদের বাবার বয়স সন্তান জন্মের সময় ১৫ বছর বা তারও কম, যা প্রায় অসম্ভব।
শুধু তাই নয়, সাড়ে ১৩ লক্ষ ভোটারের ক্ষেত্রে একই নাম কখনও বাবার, কখনও মায়ের নামে ব্যবহৃত হয়েছে। ম্যাপিংয়ে দেখা গেছে, একই ব্যক্তিকে কখনও 'বাবা' কখনও 'মা' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ ভোটারের ক্ষেত্রে ঠাকুরদার বয়স নাতির তুলনায় মাত্র ৪০ বছরের বেশি নয় যা বাস্তবতার সঙ্গে বেমানান। এক ব্যক্তির ৬টি সন্তান রয়েছে এমন কেস ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩, কিন্তু বয়সের হিসেব মিলছে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের