নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলবদল, মতবদল রাজনীতিতে নতুন নয়। কিন্তু তাই বলে রাতারাতি পদবি বদল, এমনকি ধর্মীয় পরিচয়ের অদলবদল তাও আবার নির্বাচন কমিশনের সরকারি নথিতে। পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এমনই এক বিস্ময়কর তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
১৬ ডিসেম্বর বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম খুঁজতে গিয়ে কার্যত চমকে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তালিকায় তাঁর এবং তার ছেলে আতিশ আজিজের নামের পাশে পদবি হিসেবে জ্বলজ্বল করছে ‘অবস্থি’ যা সাধারণত ব্রাহ্মণ পদবি হিসেবে পরিচিত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আতিশ আজিজের ভোটার তথ্যের ‘লাস্ট নেম’ ঘরে বাংলায় স্পষ্টভাবে লেখা রয়েছে ‘অবস্থি’। শুধু তাই নয়, তার বাবার নাম হিসেবে মহম্মদ সেলিম উল্লেখ থাকলেও সেখানেও একই পদবি জুড়ে দেওয়া হয়েছে।
সরকারি নথিতেই একজন মুসলিম নেতাকে কার্যত ব্রাহ্মণ পরিচয়ে তুলে ধরা হয়েছে। এই তথ্য সামনে আসতেই SIR এর নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন আতিশ আজিজ নিজেই। তিনি তার ভোটার তথ্যের স্ক্রিনশট পোস্ট করে কটাক্ষ করেন, 'মিডিয়া আর বিজেপি মিলে কত গল্প দিল যে SIR-এর মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে। আর এখানে দেখি আমাকে নির্বাচন কমিশন ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে, সঙ্গে মহম্মদ সেলিমকেও।'
বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সেলিম নিজেও। তিনি বলেন, ' এই ভুল প্রমাণ করে যে SIR-এর মতো এত গুরুত্বপূর্ণ একটি কাজকে কতটা হালকা ভাবে নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তুতিতে যে বড়সড় খামতি ছিল এবং আধিকারিকদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি, তা এই ঘটনায় স্পষ্ট।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের