নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার ভোটকে শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন তৎপরতা নির্বাচন কমিশনের। প্রথম দফার ভোট চলাকালীন প্রতিটি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখতে সরাসরি রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যা কমিশনের বাড়তি সতর্কতারই ইঙ্গিত দিচ্ছে।
প্রথম দফার ভোটের দিন সকাল থেকেই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিকবার ফোনে কথা বলেন জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ভোটের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অভিযোগের সংখ্যা সবকিছু নিয়েই বিস্তারিত খোঁজ নেন তিনি। প্রায় ৪৫ হাজার বুথে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে মাত্র ১৫ থেকে ২০টি অভিযোগকে গুরুতর বলে চিহ্নিত করা হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, বেশিরভাগ অভিযোগই তুচ্ছ বা ভুয়ো এবং তাৎক্ষণিকভাবে সেগুলির নিষ্পত্তি করা হয়েছে। তবে ভোট শুরুর পর প্রথম ৭ ঘণ্টায় প্রায় ৭০০ অভিযোগ জমা পড়ায় কমিশন আরও সতর্ক হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে কড়া বিধিনিষেধ সব মিলিয়ে নির্বাচনকে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর কার্যকারিতা নিয়ে কমিশনের অন্দরে কিছুটা অসন্তোষের কথাও শোনা যাচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের