নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গিরিশ পার্কে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। ঘটনাকে ঘিরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছে বঙ্গ বিজেপি। চিঠিতে অভিযোগ করা হয়েছে, সম্ভাব্য অশান্তির খবর আগে থেকেই পুলিশের কাছে থাকলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।
রাজ্য বিজেপির তরফে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা নেতা শিশির বাজোরিয়া এই চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। সেখানে ১৪ মার্চ গিরিশ পার্ক এলাকায় ঘটে যাওয়া অশান্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর ব্রিগেডের সমাবেশে যোগ দিতে বাসে করে যাওয়া বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়।
ইট-পাটকেল ছুড়ে আক্রমণের ফলে একাধিক কর্মী আহত হন এবং অনেককে হাসপাতালে ভর্তি করতে হয় বলেও কমিশনকে জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় ওই এলাকায় আগে থেকেই রাজ্য পুলিশ মোতায়েন ছিল। তা সত্ত্বেও কেন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, সেই প্রশ্নও তোলা হয়েছে চিঠিতে।
উল্লেখ্য, ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন এবং তাদের টহলদারির কথাও জানানো হয়েছিল। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে ভোটের সময় না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর কার্যকর মোতায়েন ও নিরাপত্তা জোরদার করার আর্জি জানিয়েই চিঠি পাঠানো হয়েছে কমিশনে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের