নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সেতুকে যুগান্তকারী পদক্ষেপ বলে তুলে ধরলেও, শিলান্যাসের দিনেই তা ঘিরে শুরু হল তীব্র রাজনৈতিক বিতর্ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মুড়িগঙ্গার উপর চার লেনের গঙ্গাসাগর সেতু তৈরি হলে কাকদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যে সরাসরি স্থল যোগাযোগ গড়ে উঠবে। গঙ্গাসাগর মেলার লক্ষ লক্ষ পূণ্যার্থী ও দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলেই দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হবে রাজ্যের নিজস্ব তহবিলেই।
তবে এই শিলান্যাসকে ঘিরেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, যে অংশে সেতুটি নির্মিত হবে, তা জাতীয় জলপথের আওতাভুক্ত। সেই কারণে কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি বা এনওসি না নিয়ে রাজ্য সরকার এই শিলান্যাস করেছে। শুভেন্দুর বক্তব্য, ' আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেছি। জাতীয় জলপথের উপর সেতু নির্মাণের জন্য রাজ্য সরকার কোনও এনওসি চায়নি।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ হয়নি, ভূমি পরীক্ষা হয়নি, এমনকী কোনও টেন্ডারের বিজ্ঞপ্তিও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি।' নির্বাচনের মুখে এই শিলান্যাসকে ‘ধাপ্পা’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। দেউচা পাচামিতে কর্মসংস্থান বা তাজপুর গভীর সমুদ্র বন্দরের প্রতিশ্রুতির সঙ্গে এই প্রকল্পের তুলনা টেনে তিনি দাবি করেন, ভোটের আগে মানুষের আবেগকে কাজে লাগাতেই এই ঘোষণা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের