নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। একধাক্কায় রাজ্যের ১৪২ জন পুলিশ আধিকারিককে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিরপেক্ষ রাখতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলার থানার ওসি, আইসি এবং সাব-ইন্সপেক্টর পদমর্যাদার মোট ১৪২ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের অধীনে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি থানাতেও এই রদবদল হয়েছে। ভবানীপুর, কালীঘাট সহ কলকাতার মোট ৩১টি থানার ওসি বদল করা হয়েছে।
পাশাপশি, গোয়েন্দা বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে ১১ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভোটের আগে প্রশাসনিক ব্যবস্থাকে আরও নিরপেক্ষ ও স্বচ্ছ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেই লক্ষ্যেই এই বড়সড় রদবদল বলে মনে করা হচ্ছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের