নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে দলবদলের রাজনীতিতে সরগরম বঙ্গ রাজনীতি। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদান মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি।
ভোটের আগে শাসক - বিরোধী উভয় শিবিরেই ভাঙন জারি রয়েছে। সোমবার সন্ধ্যায় বিজেপির কার্যালয় থেকে যোগদান করেন কংগ্রেস নেতা। সেই একই ধারা বজায় থাকল মঙ্গলবারও। মঙ্গলবার একইসঙ্গে বিজেপিতে যোগদান করেন মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। তার সঙ্গে যোগদান করেন গ্রেটার কোচবিহার আন্দোলনের রাজবংশী নেতা বংশীবদন বর্মনও। ভোটের আগে এই দুই নেতার যোগদানকে উত্তরবঙ্গের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিজেপি।
বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে প্রভাবশালী মুখ বংশীবদন বর্মনের উপস্থিতি উত্তরবঙ্গের ভোটব্যাঙ্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা দলের। যোগদানের পর অর্ঘ্য রায় প্রধান বলেন, ' এমন একটি রাজনৈতিক দল ছিলাম যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে মানুষের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে উঠছিল। আর সেই কারণেই আমার এই দল ছাড়ার সিদ্ধান্ত।'
তিনি আরও বলেন, 'নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে আমার শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক। শমীকদার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা লাভ করবো বলেই এই যোগদানের সিদ্ধান্ত।' এদিকে এই যোগদানকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'কয়েকদিনের মধ্যেই যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে রয়েছেন। তাই তাকে ‘উপহার’ হিসেবেই এই দুই নেতাকে বিজেপিতে স্বাগত জানানো হল।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা