নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিভিন্ন রাজ্য থেকে পুলিশ পর্যবেক্ষক এনে পশ্চিমবঙ্গে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। মঙ্গলবারই রাজ্যে পৌঁছচ্ছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। যা নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করছে।
নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব ও গুজরাত থেকে এই পুলিশ পর্যবেক্ষকদের পাঠাচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জেলায় তাদের কৌশলগতভাবে মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে সংবেদনশীল জেলা হিসেবে চিহ্নিত দক্ষিণ ২৪ পরগণার ৮ টি জোনে ৮ জন পর্যবেক্ষক থাকবেন। উত্তর ২৪ পরগণার দায়িত্বে থাকছেন ১১ জন। কলকাতাতেও নজরদারি বাড়ানো হয়েছে। উত্তর কলকাতায় ৩ জন ও দক্ষিণ কলকাতায় ১ জন করে পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা থাকবে।
শহর ও শহরতলি এলাকার পাশপাশি জেলাতেও কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ ও মালদহে ৩ জন করে পর্যবেক্ষক রাখা হয়েছে। সব মিলিয়ে সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াচ্ছে ২৯৪, যা এবারের নির্বাচনে নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। বহিরাগত পুলিশ পর্যবেক্ষকদের এই বৃহৎ মোতায়েন স্পষ্ট বার্তা দিচ্ছে ভোটের সময় নির্বাচন কমিশন কোনও ঝুঁকি নিতে রাজি নয়।
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা