নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের হাতে দ্রুত পৌঁছে দিতে হবে কৃষকবন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নবান্নে কৃষি দফতরের বৈঠকে আধিকারিকদের স্পষ্ট নির্দেশ, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত বকেয়া কাজ শেষ করতে হবে। একইসঙ্গে, কোনও কৃষক যেন প্রাপ্য থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার নির্দেশ দেন কৃষিমন্ত্রী।
বুধবার নবান্নে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি ও কৃষি বিপণন দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং ভার্চুয়ালি জেলার কৃষি আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন চলতি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। খরিফ মরসুমে কৃষকবন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন মন্ত্রী। কোথাও কোনও কারণে অর্থপ্রাপ্তিতে সমস্যা হলে কৃষি আধিকারিকদের সরাসরি কৃষকদের বাড়িতে গিয়ে তা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু কৃষকবন্ধুই নয়, শস্যবিমা প্রকল্প এবং কৃষি সহায়ক যন্ত্র বিতরণের মতো কর্মসূচিগুলিতেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। কোনও জেলায় কত কাজ বাকি রয়েছে তা বিস্তারিত রিপোর্ট আকারে পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তৎপরতা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের আগে প্রশাসনিক কাজে কোনও শিথিলতা চলবে না। প্রকল্পের সুবিধা যাতে সময়মতো প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়, সেটাই এখন প্রধান লক্ষ্য।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের