নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে শাসক শিবিরে ধাক্কা। লাভপুরে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ১০০টি পরিবার দল ছেড়ে যোগ দিল জনতা উন্নয়ন পার্টিতে। ভোটের মুখে এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোরচর্চা শুরু হয়েছে।
লাভপুর এলাকায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ। উপস্থিত ছিলেন জেইউপির স্থানীয় নেতৃত্ব। জেইউপির জেলা সভাপতি শেখ কলিমুদ্দিনের হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শাসকদলের প্রতি ক্ষোভ ও দুর্নীতির অভিযোগেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর দলীয় সূত্রে।
যোগদানকারীদের বক্তব্য, দুর্নীতিমুক্ত সমাজ ও স্বচ্ছ প্রশাসন গড়ার লক্ষ্যেই তারা হুমায়ুন কবীরের নেতৃত্বে জনতা উন্নয়ন পার্টিতে সামিল হয়েছেন। আগামী দিনে এলাকায় সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ বলে দাবি তাদের। ভোটের আগে দলবদলের এই ধারা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...