নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে আইনশৃঙ্খলা জোরদার করতে নজিরবিহীন পদক্ষেপ প্রশাসনের। প্রথম দফার নির্বাচনের আগে এক রাতেই চার জেলায় দাগি অপরাধীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ১৩৫ জনকে গ্রেফতার করল পুলিশ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই পুলিশের এই ব্যাপক ধরপাকড়।
পুলিশ সূত্রে খবর, কোচবিহার, মালদহ , মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগণা এই চার জেলায় বিশেষ নজরদারি চালিয়ে দাগি অপরাধীদের চিহ্নিত করা হয়। প্রতিটি থানাকে আগাম তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার ভিত্তিতেই রাতভর অভিযান চালানো হয়। নির্বাচন কমিশন সম্প্রতি পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ভোটের আগে কোনওভাবেই অশান্তির পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না।
একইসঙ্গে, দাগি অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশ মেনেই এই অভিযান বলে জানা যাচ্ছে। অন্যদিকে, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই কলকাতা পুলিশের এক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করতে তৎপর প্রশাসন ও নির্বাচন কমিশন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের