নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – গত শুক্রবার রামনবমীর মিছিলে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পাশে হাঁটতে দেখা গিয়েছিল নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে। সোমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। নিজেই এই ঘোষণা করেছেন সুনীল সিং। বলে রাখা ভালো, অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল।
তৃণমূল ছাড়ার পর সুনীল জানান, “আমি আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলাম। দলে বিশ্বাস যদি না থাকে, দল করা উচিত নয়। ২০২২ সালে আমাকে পার্টি জয়েন করায়। ২০২৬ অবধি দল আমাকে কোনও কাজে লাগায়নি। বসিয়ে রেখেছিল। কারণ একটাই, আমি অর্জুন সিংয়ের আত্মীয়। অথচ আমাদের অনেক দূরের সম্পর্ক। তাও যদি বিশ্বাস না করে, এই দলে এক মুহূর্ত থাকা উচিত নয়।“
দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ২০ জনের কমিটি গঠন করেছে ঘাসফুল শিবির। এই কমিটিতে নাম রয়েছে সুনীল সিংয়ের। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওই কমিটির কী মূল্য আছে? ললিপপ দিয়ে কী লাভ? ইলেকশন কমিটিতে রাখা হয়েছে, সেটা তৃণমূলের ব্যাপার। ওরা বলেছিল, নোয়াপাড়া বিধানসভায় আমাকে ইলেকশন কমিটির কনভেনার করা হচ্ছে। আমাকে গারুলিয়া পুরসভার কনভেনার করবে বলেছিল। আমি তখনই বলি, আমি রাজি নই। কারণ, আমার তো ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত কোনও কাউন্সিলারের সঙ্গে কথাই হয়নি। আমি কী করব কনভেনার হয়ে?”
নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রথম বার নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে লড়াই করেছিলেন সুনীল। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১-এ নোয়াপাড়ায় তাঁকে বিজেপি প্রার্থী করলেও হেরে যান। ২০২২ সালে ফের তৃণমূলে ফিরে আসেন তিনি। আবার ২০২৬-এ বিজেপিতে গেলেন।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের