নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের মুখে আবারও অস্বস্তিতে শাসকদল। দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। আর নির্বাচনের মুখে তার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলেছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ইস্তফা জমা দেওয়ার খবর পাওয়া যায়নি।
সোমবার সংবাদমাধ্যমের সামনে আবেগঘন সুরে আরাবুল ইসলাম বলেন, ' আরাবুল ইসলামকে দল বুঝল না। পাঁচ বার মামলা খেয়েছি, তিনবার বহিষ্কার হয়েছি। সেই কষ্ট থেকেই আজ তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' একসময় ভাঙড় এলাকায় তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে গত কয়েক বছরে একাধিক বিতর্ক এবং দলীয় অন্দরের দ্বন্দ্বের জেরে তার গুরুত্ব অনেকটাই কমে যায়।
বিশেষ করে তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে সংঘাতের পর থেকেই তিনি কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন আরাবুল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতেও শওকত গোষ্ঠী এবং আরাবুল গোষ্ঠীর মধ্যে সংঘাত নতুন মাত্রা নেয়। এরপর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে।
তৃণমূল ছাড়ার পর তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও জানা যায়, সোমবার তিনি ফুরফুরা শরিফে যাবেন। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার আইএসএফে যোগদান করতে চলেছেন আরাবুল ইসলাম। যদিও এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি আরাবুল।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের