নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে ফের জোরালো দলবদলের রাজনীতি বাংলায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক নেতা-কর্মীর বিজেপিতে যোগদান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে ক্যানিংয়ের একাধিক তৃণমূল কর্মীর গেরুয়া শিবিরে যোগদান করেছেন। নির্বাচনী আবহে এই দলবদল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যানিং এলাকার তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান-সহ একাধিক স্থানীয় নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী। এই দলবদলের সময় শুভেন্দু অধিকারী দাবি করেন, যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং তৃণমূলের ভিতরে থেকেও কাজের সুযোগ পাচ্ছিলেন না।
শুভেন্দুর বক্তব্য, এই ধরনের কর্মীরাই দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং শেষ পর্যন্ত দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই ধরনের দলবদল বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে পারে, বিশেষত স্থানীয় স্তরে। দীর্ঘদিন ধরেই শুভেন্দু সহ বিজেপির নেতৃত্ব দাবি করছিলেন তৃণমূলের একাধিক কর্মীরা দল ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছেন। আর মঙ্গলবার কার্যত সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের