নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে খাস কলকাতায় বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার বেহালার সরশুনা এলাকায় রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখা যায় একটি বোমা। দীর্ঘক্ষণ সেটি সেখানেই পড়ে থাকে। এর জেরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে বেহালার সারশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডে। সকালে রাস্তার ধারে সন্দেহজনক বস্তুটি দেখতে পান এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, মানিক ও গিরি নামে দুই ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত। অশান্তি ছড়াতেই ওই বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ তাদের। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার বোমা পড়ার ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক পড়ে থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ বোম স্কোয়াড। পুলিশের পক্ষ থেকে সমস্ত এলাকা ঘিরে ফেলে বিস্ফোরকটি উদ্ধার করা হয়। ভোটের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয়দের দাবি, এই ঘটনার পিছনে জড়িত অভিযুক্তরা বিজেপি দলের সঙ্গে জড়িত। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের