নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের মুখে দলীয় কোন্দলের বিস্ফোরণ। খেজুরিতে তৃণমূলের দুই স্থানীয় নেতার হাতাহাতির ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র শোরগোল। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় খেজুরিতে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় তৃণমূল পার্টি অফিসের ভিতরেই এই ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এলাকার দুই তৃণমূল নেতা শংকর দুলাল পাত্র ও নন্দন দাস একে অপরের কলার চেপে ধরে মারামারিতে জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘুঁষোঘুঁষি পর্যন্ত গড়ায় বিবাদ। অভিযোগ, দলীয় পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুত পদ না মেলায় টাকা ফেরতের দাবি তোলেন এক পক্ষ। সেই নিয়েই পার্টি অফিসের ভিতরে শুরু হয় তর্কাতর্কি, যা পরে হাতাহাতিতে পরিণত হয়।
ভিডিও প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ' এটা সম্পূর্ণভাবে আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আবার আমরা সেটা মিটিয়ে নিয়েছি। এখানে টাকার কোনো ব্যাপার নেই। আমরা ভাই হই আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি। কোনো সমস্যা নেই। রাগের মাথায় হাত তুলেছিলাম।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের