নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। তার মধ্যেই ফের শ্যুটআউটের ঘটনা। এবার গুলি চলল গোলাবাড়ির পিলখানা এলাকায়। ভোরের অন্ধকারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক প্রোমোটারকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরের অন্ধকারে। নিহত যুবকের নাম সফিক খান। পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় ৪টে ১০ নাগাদ দুই আততায়ী হেঁটে এসে কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি চালায়। মাথা ও বুকে গুলি লাগে তার। ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত সফিক খান প্রোমোটিংয়ের ব্যবসা করতেন। এদিন ভোরে রাস্তার পাশে খাবার নিতে এসেছিলেন তিনি। সেইসময়ই দুই হামলাকারী এসে সফিকের সামনে দাঁড়ান। প্রাথমিক তদন্তে অনুমান, এলাকার দুই দুষ্কৃতী হারুন খান ও রোহিতের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই এই হামলা।
পুলিশের দাবি, প্রোমোটারের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারেরও অভিযোগ, তোলাবাজির জেরেই এই নৃশংস পরিণতি। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে উঠে এসেছে হাড়হিম দৃশ্য। দেখা যায়, সফিকের সঙ্গে মুখোমুখি কথা বলছেন একজন। আর সফিকের পিছনের দিকে চলে যান অন্য একজন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৪ রাউন্ড গুলি করে ওই প্রোমোটারকে। যুবকের মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। পরিস্থিতি সামাল দিতে র্যাফ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাজনৈতিক উত্তাপের আবহে এই খুন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের