নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচনের শেষ লগ্নে হঠাৎই শহরজুড়ে ছড়িয়ে পড়ল বিজেপির বিরুদ্ধে কটাক্ষভরা পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে চরম জল্পনা ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে শান্তিপুর ৮৬ নম্বর বিধানসভা এলাকায়। ভোটের আগে এমন ঘটনায় বাড়ছে উত্তেজনার পারদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যে ইতিমধ্যেই প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্র সহ বেশ কিছু আসনে অন্তিম দফার নির্বাচন। ঠিক তার আগেই রবিবার ভোরে শহরের আনাচে-কানাচে বিজেপি মনোনীত প্রার্থী স্বপন দাসের বিরুদ্ধে এই বিতর্কিত পোস্টারগুলি নজরে আসে। যেখানে লেখা থাকে- 'জয় শ্রী রাম ভোটে বলো - রামের ঘরে পা রাখো না। এই বিজেপিকে চেনে শান্তিপুর - মিথ্যে কথায় ভুলবোনা'।

বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কে বা কারা লড়াইয়ের মুখে এই ধরণের কাজ করল, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই নিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে সরাসরি কোনো নালিশ জানানো হয়নি। তবে জনমতের কয়েক ঘণ্টা আগে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এমন লেখা চোখে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজেপি প্রার্থী স্বপন দাস জানান, ‘এই পোস্টার বিষয়টিকে ঘিরে আমার কাছে বিশেষ কোনো তথ্য নেই। আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমরা আমাদের মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি'।
শহর তৃণমূল সভাপতি বৃন্দাবন প্রামাণিক জানান, ‘তৃণমূল কংগ্রেস পোস্টারের রাজনীতি করে না। মানুষ আমাদের দলের প্রতি আস্থা রেখেছে ও এবার বিপুল ভোটে এখানে জয়ী হব। বিজেপির নিজস্ব ১০-১২ টা গোষ্ঠী রয়েছে, হয়তো সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তারা নিজেরা এই কাজ করেছে। এগুলো আসলে নির্বাচনের আগে প্রচারের আলোয় আসার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। আমাদের এইসব ভাবার সময় নেই, আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হওয়ার বিষয়ে নিশ্চিত'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের