নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানি প্রক্রিয়াকে নিয়ে যখন রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। সেই আবহে শুনানিতে ডাক পাচ্ছে একের পর এক রাজ্যের মন্ত্রী থেকে সাংসদ। রবিবারই SIR শুনানির নোটিশ পৌঁছায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। আর একই দিনে এবার SIR শুনানিতে তলব তৃণমূল আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্যকে। যা নিয়ে নতুন করে বিতর্কের পারদ চড়েছে রাজনৈতিক মহলে।
রাজ্যজুড়ে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার SIR শুনানিতে ডাকা হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। এবার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্যকে শুনানিতে হাজিরার জন্য ডাকা হয়েছে। বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন দেবাংশু। একইসঙ্গে, বিজেপি সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতা।
দেবাংশু ভট্টাচার্য বলেন, 'আমাদের বাড়ির ৪ জনকে এখনও পর্যন্ত ডাকা হয়েছে। তবে আমি যতটা জানি আমার বাবা - মা ও কাকু - কাকিমার নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। আর সেই সূত্র ধরেই আমরা ফর্ম ফিল আপ করেছি। আমি নিশ্চিত করে বলতে পারি আমার, আমার দিদির এবং আমার বাবা - মা কারোর নামের বানান বা জন্মের তারিখ কোনো কার্ডের সঙ্গে কোনো কার্ডের গরমিল নেই। তারপরও কেন ডাকা হয়েছে জানিনা।'
একইসঙ্গে, বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ' বিজেপি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রাক করে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক তাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। বিজেপি এই কাজটা করছে আর সেই তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিচ্ছে আর নির্বাচন কমিশন নোটিশ পাঠাচ্ছে। যদিও লজিক্যাল কারণেই পাঠানো হতো তাহলে শিশির অধিকারীর কাছেও SIR নোটিশ পাঠানো উচিত ছিল।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের