নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ভোর থেকে কলকাতার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সহ আয়কর দফতর। সল্টলেক থেকে মিডলটন স্ট্রিট শহরের বিভিন্ন প্রান্তে এই অভিযানে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
একটি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগের সূত্র ধরেই এই অভিযান। সেই মামলায় সংস্থার মালিককে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারই তদন্তে শুক্রবার সল্টলেকের সিএফ ও সিকে ব্লক সহ মোট পাঁচটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি, সংশ্লিষ্ট বাড়িগুলিতে আপাতত প্রবেশ ও বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একইসঙ্গে মিডলটন স্ট্রিটের একটি বাড়ি এবং এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, আয়কর দফতরও পৃথকভাবে অভিযান শুরু করেছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যান আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দুই জায়গাতেই শুরু হয়েছে তল্লাশি।
যদিও এই হানার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে এর আগে জমি সংক্রান্ত একটি মামলায় তাকে তলব করেছিল ইডি এবং তিনি হাজিরাও দেন। ফলে এই তল্লাশিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বিরোধীদের চাপে ফেলতেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের