নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের প্রচারে এবার উঠে এল ভিন্ন চিত্র। কাঁচি হাতে তুলে নাপিতের ভূমিকায় দেখা গেল দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহাকে। প্রচারের মাঝেই এক বৃদ্ধের দাড়ি কামিয়ে দিতে দেখা যায় তাকে। আর সেই ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও।
বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুলেকুড়ি গ্রামে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা। সেই সময়ই এক বৃদ্ধকে দাড়ি কামাতে দেখে নিজেই কাঁচি হাতে তুলে নেন তিনি। স্থানীয়দের সামনে বৃদ্ধের দাড়ি কামিয়ে দেন বিধায়ক। এই দৃশ্য দেখতে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় এলাকায়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।
স্থানীয়রা বিষয়টি মজার ছলে নিলেও বিজেপি প্রার্থী এতে অস্বাভাবিক কিছু দেখছে না। তার কথায়, ' মানুষের ব্যস্ততার মাঝে তাদের সঙ্গে কথা বলছি। সেই সময় বৃদ্ধকে দাড়ি কামাতে সাহায্য করেছি। এটা জনসংযোগের মাধ্যম। স্বাস্থ্যের খোঁজ নিয়ে, তাকে মতদানের কথা বলেছি। জনসংযোগের জন্য যা করা যায়, তা করা উচিত বলে আমার মনে হয়।'
উল্লেখ্য, বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। ২০২১ সালের নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন অনুপকুমার সাহা। এবারও তাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের চন্দ্রনরেশ বাউড়িকে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের