নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে বাংলার রেল মানচিত্রে বড়সড় সংযোজন। পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে চারটি নতুন রেললাইন প্রকল্পে সবুজ সংকেত দিল রেলমন্ত্রক। উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে বেশ কিছু রেল প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের চারটি নতুন রেল প্রকল্পের অনুমোদন মিলেছে। বনগাঁ–চাঁদাবাজার সেকশনে ১১.৫ কিলোমিটার নতুন রেললাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে তিনটি বড় সেতু এবং একটি ছোট সেতু নির্মাণ করা হবে। এছাড়াও বনগাঁ–পোড়ামহেশতলা ২০ কিলোমিটার দীর্ঘ রেলপথ প্রকল্পেও ছাড়পত্র মিলেছে। এই অংশে একটি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে।
একইসঙ্গে, চাঁদাবাজার–বাগদা ১৩.৮ কিলোমিটার নতুন রেললাইনের অনুমোদনও দিয়েছে রেল। বনগাঁ–বাগদা স্টেট হাইওয়ের সমান্তরালে তৈরি হবে এই রেলপথ। এই প্রকল্পে দুটি বড় সেতু এবং ১৪টি ছোট সেতু নির্মাণ করা হবে। অপরদিকে, নদীয়া জেলার আড়ংঘাটা–দত্তফুলিয়া ৮.১৭ কিলোমিটার নতুন রেললাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেকশনে মোট ১৫টি ছোট সেতু নির্মাণের কথা জানিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও গ্রামীণ এলাকাগুলির সঙ্গে শহরের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের