নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভর সন্ধ্যায় শহরের ব্যস্ত এলাকা গোলপার্কে কার্যত রণক্ষেত্রের ছবি। কাঁকুলিয়া রোড ও পঞ্চাননতলা সংলগ্ন এলাকায় গুলি, বোমা ও ধারালো অস্ত্র নিয়ে কার্যত তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে থমথমে হয়ে ওঠে গোটা গোলপার্ক চত্বর।
রবিবার সন্ধ্যার পর গোলপার্কের কাছে পঞ্চাননতলা এলাকায় আচমকাই দুষ্কৃতীদের একটি বড় দল হামলা চালায়। অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবল এই হামলার সঙ্গে জড়িত। গুলি, বোমা ও ধারাল অস্ত্র নিয়ে তারা কাঁকুলিয়া রোডে তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। পঞ্চাননতলার বাসিন্দাদের দাবি, অন্তত দেড়শোরও বেশি দুষ্কৃতী একসঙ্গে এলাকায় ঢুকে পড়ে। ভাঙচুর, আতঙ্ক ছড়ানো এবং প্রাণনাশের হুমকিতে কার্যত ঘরবন্দি হয়ে পড়েন সাধারণ মানুষ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। এরপরেই তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। যদিও কাউন্সিলরের দাবি, একটি পিকনিককে ঘিরেই এই অশান্তির সূত্রপাত। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপও তুঙ্গে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্র সরোবর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি টহল জোরদার করা হয় এবং গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ জখম হয়নি। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ অভিযুক্তকে আড়াল করতে চাইছে। এর আগেও হামলা চালানোর ঘটনা ঘটেছিল। তবে পুলিশকে অভিযোগ করা হলেও কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কার্যত সম্পূর্ণ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের