নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে যে ক্ষোভ ও বিদ্রোহের সুর ক্রমশ জোরালো হচ্ছিল, এবার তার বিরুদ্ধেই কড়া বার্তা দিল দল। দলবিরোধী মন্তব্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন মুখপাত্র কোহিনূর মজুমদার, ঋজু দত্ত এবং কার্তিক ঘোষকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় পরাজয়ের পর থেকেই দলের অন্দরে শুরু হয়েছিল প্রকাশ্য অসন্তোষ। একাধিক নেতা ও মুখপাত্র দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেন। এই আবহেই দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ৫ মুখপাত্রকে শোকজ নোটিশ পাঠানো হয়।
ডেরেক ও’ব্রায়েনের স্বাক্ষরিত সেই নোটিশে কোহিনূর মজুমদার, ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। অভিযোগ ছিল, তারা প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়ায় কোহিনূর মজুমদার, ঋজু দত্ত ও কার্তিক ঘোষকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাদের কাছে সাসপেনশনের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের