নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা ভোটে ভরাডুবির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। মাত্র ৮০টি আসনে সীমাবদ্ধ হয়ে বিরোধী আসনে বসতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে হার মেনে থেমে থাকতে নারাজ তৃণমূল নেতৃত্ব। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার সংগঠন ও প্রচারের নতুন রূপরেখা তৈরিতে জোর দিল দল।
বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী , অতীতের পরাজয়ের গ্লানি ভুলে এখন থেকেই নতুন উদ্যমে সংগঠন গড়ে তুলতে হবে। বিশেষ করে ডিজিটাল ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও আক্রমণাত্মক এবং সংগঠিতভাবে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীকে সামনে রেখে তৈরি করা হয়েছে ৬ সদস্যের নতুন কোর কমিটি।
মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানান, মানুষের সঙ্গে সংযোগ আরও বাড়াতে হবে এবং বিরোধী রাজনীতির নতুন ভাষা তৈরি করতে হবে সোশাল মিডিয়াকে হাতিয়ার করেই। প্রয়োজন হলে নতুন মুখ আনা, টিম ছোট বা বড় করা সব ধরনের সাংগঠনিক পরিবর্তনের জন্যও সবুজ সংকেত দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে স্পষ্ট করে দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে হবে।
তৃণমূলের লক্ষ্য একটাই, ২০২৯ সালের লোকসভা ভোটে ঘুরে দাঁড়িয়ে জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী করা। ভোটের পরাজয় যে তৃণমূলের লড়াইয়ের ইতি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা কালীঘাটের বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট করলেন মমতা ও অভিষেক।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের